প্রশ্নব্যাংক
বিষয়, অধ্যায় বা পরীক্ষার নাম অনুযায়ী প্রশ্ন দেখুন — অপশনে ক্লিক করে নিজেকে যাচাই করুন
মোট ২৫০টি প্রশ্ন
এই বিষয়ে পরীক্ষা দিন
১৮১
'বাঙালির প্রাণের উৎসব' পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকায় 'মঙ্গল শোভাযাত্রা' ইউনেস্কোর স্বীকৃতি পায় কত সালে?
ক২০১৯
খ২০১৩
গ২০১৬
ঘ২০১৭
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৮ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: গ) ২০১৬
৩০ নভেম্বর ২০১৬ ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়।
১৮২
'সূর্য দীঘল বাড়ী' উপন্যাসের লেখক কে?
কসেলিনা হোসেন
খহুমায়ূন আহমেদ
গআবু ইসহাক
ঘআবু জাফর শামসুদ্দীন
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৮ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: গ) আবু ইসহাক
আবু ইসহাকের উপন্যাস (১৯৫৫)।
১৮৩
'হাজার বছর ধরে' উপন্যাসের লেখক কে?
কশওকত ওসমান
খআবু ইসহাক
গশহীদুল্লা কায়সার
ঘজহির রায়হান
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৮ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: ঘ) জহির রায়হান
জহির রায়হানের উপন্যাস; তিনি 'জীবন থেকে নেয়া' চলচ্চিত্রের পরিচালকও।
১৮৪
'রক্তাক্ত প্রান্তর' নাটকটির রচয়িতা কে?
কসৈয়দ ওয়ালীউল্লাহ
খনূরুল মোমেন
গমুনীর চৌধুরী
ঘজসীমউদ্দীন
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৮ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: গ) মুনীর চৌধুরী
পানিপথের তৃতীয় যুদ্ধের পটভূমিতে মুনীর চৌধুরীর নাটক।
১৮৫
'কবর' নাটকটি মুনীর চৌধুরী কোথায় বসে রচনা করেন?
কঢাকা কেন্দ্রীয় কারাগারে
খলন্ডনে
গকলকাতায়
ঘঢাকা বিশ্ববিদ্যালয়ে
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৮ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: ক) ঢাকা কেন্দ্রীয় কারাগারে
ভাষা আন্দোলনের পটভূমিতে ১৯৫৩ সালে কারাবন্দি অবস্থায় রচনা করেন।
১৮৬
'নীলদর্পণ' নাটকের রচয়িতা কে?
কগিরিশচন্দ্র ঘোষ
খদীনবন্ধু মিত্র
গমীর মশাররফ হোসেন
ঘমাইকেল মধুসূদন দত্ত
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৮ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: খ) দীনবন্ধু মিত্র
নীলকরদের অত্যাচার নিয়ে দীনবন্ধু মিত্রের নাটক (১৮৬০)।
১৮৭
'টেকচাঁদ ঠাকুর' ছদ্মনামে 'আলালের ঘরের দুলাল' লেখেন কে?
কদীনবন্ধু মিত্র
খকালীপ্রসন্ন সিংহ
গভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
ঘপ্যারীচাঁদ মিত্র
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৮ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: ঘ) প্যারীচাঁদ মিত্র
প্যারীচাঁদ মিত্রের 'আলালের ঘরের দুলাল' (১৮৫৮) বাংলা উপন্যাসের প্রথম প্রচেষ্টা।
১৮৮
'বীরবল' কার ছদ্মনাম?
কপ্রমথ চৌধুরী
খরাজশেখর বসু
গকালীপ্রসন্ন সিংহ
ঘপ্যারীচাঁদ মিত্র
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৮ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: ক) প্রমথ চৌধুরী
প্রমথ চৌধুরীর ছদ্মনাম 'বীরবল'; 'পরশুরাম' রাজশেখর বসু; 'হুতোম প্যাঁচা' কালীপ্রসন্ন সিংহ।
১৮৯
'বনফুল' কার ছদ্মনাম?
কপ্রমথ চৌধুরী
খবলাইচাঁদ মুখোপাধ্যায়
গমোহিতলাল মজুমদার
ঘসুধীন্দ্রনাথ দত্ত
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৮ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: খ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম 'বনফুল'।
১৯০
'বিষাদ-সিন্ধু' কার রচনা?
কইসমাইল হোসেন সিরাজী
খকায়কোবাদ
গমীর মশাররফ হোসেন
ঘমোজাম্মেল হক
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৭ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: গ) মীর মশাররফ হোসেন
কারবালার ঘটনা অবলম্বনে মীর মশাররফ হোসেনের উপন্যাস (১৮৮৫–৯১)।
১৯১
'ধূমকেতু' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
কমুজফ্ফর আহমদ
খকাজী নজরুল ইসলাম
গপ্রমথ চৌধুরী
ঘমোহাম্মদ আকরম খাঁ
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৭ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: খ) কাজী নজরুল ইসলাম
১৯২২ সালে নজরুল অর্ধসাপ্তাহিক 'ধূমকেতু' প্রকাশ করেন।
১৯২
'সওগাত' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
কমোহাম্মদ নাসিরউদ্দীন
খকাজী নজরুল ইসলাম
গপ্রমথ চৌধুরী
ঘমোহাম্মদ আকরম খাঁ
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৭ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: ক) মোহাম্মদ নাসিরউদ্দীন
১৯১৮ সালে মোহাম্মদ নাসিরউদ্দীন 'সওগাত' প্রকাশ করেন।
১৯৩
'লালসালু' উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কী?
কThe Holy Man
খThe Shrine
গThe Red Cloth
ঘTree Without Roots
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৭ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: ঘ) Tree Without Roots
'Tree Without Roots' (১৯৬৭) নামে ইংরেজিতে প্রকাশিত।
১৯৪
'লালসালু' উপন্যাসের পটভূমি কোন গ্রাম?
কমহব্বতনগর
খআওয়ালপুর
গনবীনগর
ঘরহমতপুর
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৭ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: ক) মহব্বতনগর
মজিদ মহব্বতনগর গ্রামে এসে ভণ্ড মাজার প্রতিষ্ঠা করে।
১৯৫
'লালসালু' উপন্যাসের প্রধান চরিত্র কে?
কখালেক ব্যাপারী
খমজিদ
গজমিলা
ঘআমেনা
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৭ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: খ) মজিদ
মজিদ ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার করে মহব্বতনগর গ্রামে মাজার প্রতিষ্ঠা করে।
১৯৬
'বিলাসী' গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
কপ্রবাসী
খযমুনা
গভারতী
ঘসবুজপত্র
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৭ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: গ) ভারতী
শরৎচন্দ্রের 'বিলাসী' ১৩২৫ বঙ্গাব্দে 'ভারতী' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
১৯৭
'অপরিচিতা' গল্পে অনুপমের 'মামা' তার চেয়ে কত বছরের বড়?
কদশ বছর
খচার বছর
গআট বছর
ঘছয় বছর
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৭ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: ঘ) ছয় বছর
গল্পে বলা হয়েছে— মামা আমার চেয়ে বড়জোর বছর ছয়েক বড়।
১৯৮
'অপরিচিতা' গল্পে 'কল্যাণী'র বাবার নাম কী?
কহরিশ
খবিনু
গশম্ভুনাথ সেন
ঘঅনুপম
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৭ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: গ) শম্ভুনাথ সেন
কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন; হরিশ অনুপমের বন্ধু, বিনু তার পিসতুতো ভাই।
১৯৯
'চাষার দুক্ষু' প্রবন্ধের লেখক কে?
কমীর মশাররফ হোসেন
খরোকেয়া সাখাওয়াত হোসেন
গকাজী আবদুল ওদুদ
ঘমোহাম্মদ লুৎফর রহমান
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৬ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: খ) রোকেয়া সাখাওয়াত হোসেন
বেগম রোকেয়ার প্রবন্ধ 'রোকেয়া রচনাবলি' থেকে সংকলিত; এতে ব্রিটিশ শাসনে কৃষকের দুর্দশার চিত্র ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তুলে ধরা হয়েছে।
২০০
'আহ্বান' গল্পের লেখক কে?
কবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খমানিক বন্দ্যোপাধ্যায়
গপ্রেমেন্দ্র মিত্র
ঘতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৬ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
বিভূতিভূষণের গল্প; এতে ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে মানবিক সম্পর্ক ফুটে উঠেছে।