প্রশ্নব্যাংক
বিষয়, অধ্যায় বা পরীক্ষার নাম অনুযায়ী প্রশ্ন দেখুন — অপশনে ক্লিক করে নিজেকে যাচাই করুন
মোট ২৫০টি প্রশ্ন
এই বিষয়ে পরীক্ষা দিন
২০১
'সেই অস্ত্র' কবিতাটির রচয়িতা কে?
কআহসান হাবীব
খনির্মলেন্দু গুণ
গহাসান হাফিজুর রহমান
ঘশামসুর রাহমান
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৬ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: ক) আহসান হাবীব
আহসান হাবীবের 'বিদীর্ণ দর্পণে মুখ' কাব্য থেকে সংকলিত।
২০২
'লোক-লোকান্তর' কবিতার কবি কে?
কশহীদ কাদরী
খহুমায়ুন আজাদ
গআবুল হাসান
ঘআল মাহমুদ
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৬ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: ঘ) আল মাহমুদ
আল মাহমুদের প্রথম কাব্যগ্রন্থ 'লোক লোকান্তর' (১৯৬৩)-এর নাম-কবিতা।
২০৩
'এই পৃথিবীতে এক স্থান আছে' কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থের?
কধূসর পাণ্ডুলিপি
খবনলতা সেন
গরূপসী বাংলা
ঘঝরা পালক
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৬ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: গ) রূপসী বাংলা
'রূপসী বাংলা' (১৯৫৭, মৃত্যুর পর প্রকাশিত) কাব্যগ্রন্থ থেকে।
২০৪
নূরলদীন কোন অঞ্চলের কৃষক বিদ্রোহের নেতা ছিলেন?
কযশোর
খদিনাজপুর
গরংপুর
ঘময়মনসিংহ
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৬ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: গ) রংপুর
১৭৮৩ সালে রংপুর অঞ্চলে ইংরেজ ও দেবী সিংহের শোষণের বিরুদ্ধে কৃষক বিদ্রোহে নেতৃত্ব দেন।
২০৫
'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া?
কবৈশাখে রচিত পঙ্ক্তিমালা
খনূরলদীনের সারাজীবন
গপায়ের আওয়াজ পাওয়া যায়
ঘপরানের গহীন ভিতর
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৬ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: খ) নূরলদীনের সারাজীবন
সৈয়দ শামসুল হকের কাব্যনাট্য 'নূরলদীনের সারাজীবন'-এর প্রস্তাবনা অংশ থেকে সংকলিত।
২০৬
'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
কবন্দী শিবির থেকে
খরৌদ্র করোটিতে
গপ্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে
ঘনিজ বাসভূমে
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৬ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: ঘ) নিজ বাসভূমে
কবিতাটি 'নিজ বাসভূমে' (১৯৭০) কাব্যগ্রন্থের অন্তর্গত।
২০৭
মধ্যযুগের বাংলা সাহিত্যে আরাকান রাজসভার কবি কে?
কবিদ্যাপতি
খমুকুন্দরাম
গকৃত্তিবাস
ঘআলাওল
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৫ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: ঘ) আলাওল
দৌলত কাজী ও আলাওল আরাকান রাজসভার বিখ্যাত কবি।
২০৮
'মেঘনাদবধ কাব্য' কয়টি সর্গে বিভক্ত?
ক১০টি
খ৭টি
গ৯টি
ঘ১২টি
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৫ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: গ) ৯টি
মধুসূদনের মহাকাব্যটি ৯টি সর্গে বিভক্ত।
২০৯
'বিভীষণের প্রতি মেঘনাদ' কাব্যাংশটি 'মেঘনাদবধ কাব্য'-এর কোন সর্গ থেকে নেওয়া?
কপ্রথম সর্গ
খনবম সর্গ
গষষ্ঠ সর্গ
ঘচতুর্থ সর্গ
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৫ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: গ) ষষ্ঠ সর্গ
মেঘনাদবধ কাব্যের ষষ্ঠ সর্গ 'বধো' থেকে সংকলিত; কাব্যটি অমিত্রাক্ষর ছন্দে রচিত।
২১০
'ঋতু বর্ণন' কবিতাটি কোন কাব্যের অংশ?
কসিকান্দারনামা
খপদ্মাবতী
গতোহফা
ঘসয়ফুলমুলুক বদিউজ্জামাল
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৫ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: খ) পদ্মাবতী
আলাওলের 'পদ্মাবতী' কাব্যের অংশ; মূল কাব্য মালিক মুহম্মদ জায়সীর হিন্দি 'পদুমাবৎ'।
২১১
'মহাজাগতিক কিউরেটর' কোন ধরনের রচনা?
করম্যরচনা
খভ্রমণকাহিনি
গপ্রবন্ধ
ঘবিজ্ঞান কল্পকাহিনি
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৫ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: ঘ) বিজ্ঞান কল্পকাহিনি
মুহম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন।
২১২
'গন্তব্য কাবুল' রচনাংশটি কোন গ্রন্থ থেকে নেওয়া?
কচাচা কাহিনী
খদেশে বিদেশে
গপঞ্চতন্ত্র
ঘশবনম
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৫ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: খ) দেশে বিদেশে
সৈয়দ মুজতবা আলীর ভ্রমণকাহিনি 'দেশে বিদেশে' থেকে সংকলিত।
২১৩
'নেকলেস' গল্পে মাতিলদার স্বামী কোথায় চাকরি করতেন?
কঅর্থ মন্ত্রণালয়
খশিক্ষা মন্ত্রণালয়
গব্যাংক
ঘরেলওয়ে
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৫ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: খ) শিক্ষা মন্ত্রণালয়
মসিয়ে লোইসেল শিক্ষা মন্ত্রণালয়ের একজন কেরানি ছিলেন।
২১৪
'নেকলেস' গল্পের মূল লেখক কে?
কগী দ্য মোপাসাঁ
খও হেনরি
গলিও টলস্টয়
ঘআন্তন চেখভ
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৫ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: ক) গী দ্য মোপাসাঁ
ফরাসি লেখক মোপাসাঁর 'La Parure'; বাংলা অনুবাদ পূর্ণেন্দু দস্তিদার।
২১৫
রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কত সালে?
ক১৯১০
খ১৯১২
গ১৯২১
ঘ১৯১৩
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৪ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: ঘ) ১৯১৩
'Song Offerings' (গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ)-এর জন্য ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পান।
২১৬
'পাঞ্জেরি' কবিতার কবি ফররুখ আহমদকে কী বলা হয়?
কপল্লিকবি
খমুসলিম রেনেসাঁর কবি
গবিদ্রোহী কবি
ঘছন্দের জাদুকর
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৪ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: খ) মুসলিম রেনেসাঁর কবি
ফররুখ আহমদকে মুসলিম রেনেসাঁর কবি বলা হয়; 'ছন্দের জাদুকর' সত্যেন্দ্রনাথ দত্ত।
২১৭
'পদ্মা' কবিতাটির রচয়িতা কে?
কফররুখ আহমদ
খজসীমউদ্দীন
গশামসুর রাহমান
ঘজীবনানন্দ দাশ
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৪ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: ক) ফররুখ আহমদ
ফররুখ আহমদের 'কাফেলা' কাব্যগ্রন্থ থেকে সংকলিত।
২১৮
"আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর" — চরণটি কোন কবিতার?
কপ্রতিদান
খনিমন্ত্রণ
গপল্লীজননী
ঘকবর
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৪ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: ক) প্রতিদান
জসীমউদ্দীনের 'বালুচর' কাব্যের 'প্রতিদান' কবিতা।
২১৯
'জীবন ও বৃক্ষ' প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত?
কশিল্পীর রূপান্তর
খসাহিত্য ও সংস্কৃতি
গমানবতন্ত্র
ঘসংস্কৃতি কথা
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৪ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: ঘ) সংস্কৃতি কথা
মোতাহের হোসেন চৌধুরীর 'সংস্কৃতি কথা' থেকে।
২২০
'সাহিত্যে খেলা' প্রবন্ধের রচয়িতা কে?
কপ্রমথ চৌধুরী
খরবীন্দ্রনাথ ঠাকুর
গবুদ্ধদেব বসু
ঘসৈয়দ মুজতবা আলী
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ৪ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: ক) প্রমথ চৌধুরী
প্রমথ চৌধুরীর 'প্রবন্ধ সংগ্রহ' থেকে সংকলিত; তিনি বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক।