প্রশ্নব্যাংক
বিষয়, অধ্যায় বা পরীক্ষার নাম অনুযায়ী প্রশ্ন দেখুন — অপশনে ক্লিক করে নিজেকে যাচাই করুন
সব অধ্যায়
প্রাচীন ও মধ্যযুগ (২)আধুনিক যুগ (২)সন্ধি (৩১)ব্যাকরণ (২২৫)সাহিত্য (২৫০)বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন (৩০)অপরিচিতা (৯০)সাহিত্যে খেলা (৩০)বিলাসী (৬০)অর্ধাঙ্গী (৩০)যৌবনের গান (৬০)জীবন ও বৃক্ষ (৩০)গন্তব্য কাবুল (৬০)মাসি-পিসি (৩০)কপিলদাস মুর্মুর শেষ কাজ (৩০)রেইনকোট (৩০)রেইনকোট ও নেকলেস (৩০)নেকলেস (৩০)ঋতু বর্ণন (৩০)বিভীষণের প্রতি মেঘনাদ (৬০)সোনার তরী (৩০)বিদ্রোহী (৩০)সুচেতনা (৩০)প্রতিদান (৩০)তাহারেই পড়ে মনে (৩০)পদ্মা (৩০)আঠারো বছর বয়স (৩০)ফেব্রুয়ারি ১৯৬৯ (৩০)আমি কিংবদন্তির কথা বলছি (৩০)প্রত্যাবর্তনের লজ্জা (৩০)লালসালু (৬০)সিরাজউদ্দৌলা (৬০)বাংলা ভাষার ইতিহাস ও ভাষারীতি (৩০)ধ্বনি ও বর্ণ (৩০)ধ্বনি পরিবর্তন ও সন্ধি (৩০)উচ্চারণ, ণ-ত্ব ষ-ত্ব ও বানান (৩০)শব্দের শ্রেণিবিভাগ (৩০)দ্বিরুক্ত শব্দ, লিঙ্গ, বচন ও উপসর্গ (৩০)সমাস (৬০)পদ প্রকরণ (৩০)প্রকৃতি ও প্রত্যয় (৩০)বাক্য, কারক, বাচ্য ও উক্তি (৩০)বাংলা সাহিত্যের ইতিহাস (৬০)এক কথায় প্রকাশ, শব্দার্থ ও সমার্থক শব্দ (৩০)বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, বাগধারা ও প্রবাদ (৬০)
মোট ২৫০টি প্রশ্ন
এই বিষয়ে পরীক্ষা দিন
৮১
'ঋতু বর্ণন' কবিতায় কোন ঋতুর বর্ণনা দিয়ে শুরু হয়েছে?
কবর্ষা
খশীত
গবসন্ত
ঘগ্রীষ্ম
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ২১ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: গ) বসন্ত
কবিতাটি বসন্ত ঋতুর বর্ণনা দিয়ে শুরু এবং শীত ঋতুতে শেষ।
৮২
'বেগম' পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
কসুফিয়া কামাল
খবেগম রোকেয়া
গশামসুন নাহার মাহমুদ
ঘনূরজাহান বেগম
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ২০ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: ক) সুফিয়া কামাল
১৯৪৭ সালে প্রকাশিত নারীদের সাপ্তাহিক; প্রথম সম্পাদক সুফিয়া কামাল, পরে দীর্ঘকাল নূরজাহান বেগম।
৮৩
'শিখা' পত্রিকা কোন আন্দোলনের মুখপত্র?
কস্বদেশি আন্দোলন
খখেলাফত আন্দোলন
গকল্লোল আন্দোলন
ঘবুদ্ধির মুক্তি আন্দোলন
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ২০ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: ঘ) বুদ্ধির মুক্তি আন্দোলন
১৯২৬ সালে ঢাকার 'মুসলিম সাহিত্য সমাজ'-এর মুখপত্র; স্লোগান 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব'।
৮৪
'কল্লোল' পত্রিকা কোন সাহিত্যিক আন্দোলনের সঙ্গে যুক্ত?
কবুদ্ধির মুক্তি আন্দোলন
খরবীন্দ্রোত্তর আধুনিকতা
গনবজাগরণ
ঘভাষা আন্দোলন
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ২০ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: খ) রবীন্দ্রোত্তর আধুনিকতা
১৯২৩ সালে দীনেশরঞ্জন দাশ ও গোকুলচন্দ্র নাগ প্রকাশ করেন; রবীন্দ্র-প্রভাবমুক্ত আধুনিক সাহিত্যের মুখপত্র।
৮৫
'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
কবিদ্যাসাগর
খদেবেন্দ্রনাথ ঠাকুর
গঅক্ষয়কুমার দত্ত
ঘরামমোহন রায়
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ২০ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: গ) অক্ষয়কুমার দত্ত
দেবেন্দ্রনাথ ঠাকুরের তত্ত্ববোধিনী সভার মুখপত্র (১৮৪৩); সম্পাদক অক্ষয়কুমার দত্ত।
৮৬
'সংবাদ প্রভাকর' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
কপ্যারীচাঁদ মিত্র
খবঙ্কিমচন্দ্র
গবিদ্যাসাগর
ঘঈশ্বরচন্দ্র গুপ্ত
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ২০ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
১৮৩১ সালে ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রকাশ করেন; ১৮৩৯ সালে এটি প্রথম বাংলা দৈনিক হয়।
৮৭
'বঙ্গদর্শন' পত্রিকার প্রথম সম্পাদক কে?
করবীন্দ্রনাথ ঠাকুর
খঈশ্বরচন্দ্র গুপ্ত
গবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘঅক্ষয়কুমার দত্ত
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ২০ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৮৭২ সালে বঙ্কিমচন্দ্র 'বঙ্গদর্শন' প্রকাশ করেন।
৮৮
'কাণ্ডারী হুঁশিয়ার' কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থের?
কসর্বহারা
খবিষের বাঁশী
গফণিমনসা
ঘঅগ্নিবীণা
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ১৯ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: ক) সর্বহারা
'সর্বহারা' (১৯২৬) কাব্যের কবিতা।
৮৯
মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী?
কপ্রমথনাথ বন্দ্যোপাধ্যায়
খপ্রভাতকুমার বন্দ্যোপাধ্যায়
গমানিকলাল বন্দ্যোপাধ্যায়
ঘপ্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ১৯ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: ঘ) প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
প্রকৃত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়; ডাকনাম মানিক।
৯০
সৈয়দ ওয়ালীউল্লাহর জন্মস্থান কোথায়?
কষোলশহর, চট্টগ্রাম
খনোয়াখালী
গকুমিল্লা
ঘসিলেট
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ১৯ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: ক) ষোলশহর, চট্টগ্রাম
১৯২২ সালে চট্টগ্রামের ষোলশহরে; প্যারিসে মৃত্যু (১৯৭১)।
৯১
বেগম রোকেয়ার জন্মস্থান কোথায়?
কপায়রাবন্দ, রংপুর
খদিনাজপুর
গশায়েস্তাবাদ, বরিশাল
ঘকুমিল্লা
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ১৯ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: ক) পায়রাবন্দ, রংপুর
১৮৮০ সালে রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দ গ্রামে; ৯ ডিসেম্বর রোকেয়া দিবস।
৯২
সুফিয়া কামালের জন্ম কোথায়?
করংপুর
খশায়েস্তাবাদ, বরিশাল
গঢাকা
ঘকুমিল্লা
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ১৯ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: খ) শায়েস্তাবাদ, বরিশাল
১৯১১ সালে বরিশালের শায়েস্তাবাদে মাতুলালয়ে।
৯৩
জীবনানন্দ দাশের জন্মস্থান কোথায়?
কখুলনা
খকলকাতা
গফরিদপুর
ঘবরিশাল
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ১৯ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: ঘ) বরিশাল
১৮৯৯ সালে বরিশালে; ট্রাম দুর্ঘটনায় ১৯৫৪ সালে কলকাতায় মৃত্যু।
৯৪
জসীমউদ্দীনের জন্মস্থান কোন জেলায়?
কফরিদপুর
খটাঙ্গাইল
গময়মনসিংহ
ঘরাজবাড়ী
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ১৯ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: ক) ফরিদপুর
ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে (মাতুলালয়); পৈতৃক নিবাস গোবিন্দপুর।
৯৫
কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায়?
ককুমিল্লা
খচুরুলিয়া, বর্ধমান
গত্রিশাল, ময়মনসিংহ
ঘদরিরামপুর
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ১৯ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: খ) চুরুলিয়া, বর্ধমান
১৮৯৯ সালে (১১ জ্যৈষ্ঠ ১৩০৬) পশ্চিমবঙ্গের বর্ধমানের চুরুলিয়ায়।
৯৬
মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কোথায়?
ককাঁঠালপাড়া, চব্বিশ পরগনা
খজোড়াসাঁকো, কলকাতা
গসাগরদাঁড়ি, যশোর
ঘচুরুলিয়া, বর্ধমান
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ১৯ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: গ) সাগরদাঁড়ি, যশোর
যশোরের কেশবপুরের সাগরদাঁড়ি গ্রামে, কপোতাক্ষ নদের তীরে (১৮২৪)।
৯৭
'অবরোধবাসিনী' গ্রন্থের লেখক কে?
করোকেয়া সাখাওয়াত হোসেন
খসুফিয়া কামাল
গকামিনী রায়
ঘস্বর্ণকুমারী দেবী
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ১৮ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: ক) রোকেয়া সাখাওয়াত হোসেন
পর্দাপ্রথার নামে নারীদের অবরোধ নিয়ে বেগম রোকেয়ার গ্রন্থ।
৯৮
'সুলতানার স্বপ্ন' (Sultana's Dream) কার লেখা?
কনূরজাহান বেগম
খবেগম রোকেয়া
গশামসুন নাহার মাহমুদ
ঘসুফিয়া কামাল
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ১৮ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: খ) বেগম রোকেয়া
১৯০৫ সালে ইংরেজিতে প্রকাশিত নারীবাদী কল্পকাহিনি।
৯৯
'শ্রীকান্ত' উপন্যাসের লেখক কে?
কমানিক বন্দ্যোপাধ্যায়
খবিভূতিভূষণ
গসমরেশ বসু
ঘশরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ১৮ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
শরৎচন্দ্রের চার পর্বের আত্মজৈবনিক ধাঁচের উপন্যাস।
১০০
'দেবদাস' উপন্যাসের রচয়িতা কে?
করবীন্দ্রনাথ ঠাকুর
খবঙ্কিমচন্দ্র
গশরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘতারাশঙ্কর
ঢাবি খ ইউনিট MCQ মডেল টেস্ট ১৮ বাংলা › সাহিত্য
সঠিক উত্তর: গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
শরৎচন্দ্রের উপন্যাস (১৯১৭); প্রধান চরিত্র দেবদাস, পার্বতী ও চন্দ্রমুখী।
